× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যাহারের নির্দেশ উপেক্ষা; সেই ওসি মনজুরের উখিয়ায় বদলী

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার ( কক্সবাজার) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৪:১৩ পিএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৫, ১৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কক্সবাজার সফরকালে জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।  এসময় এক সাংবাদিক তার নজরে আনেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ।

উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। নির্দেশ দেন চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে নিতে।
শনিবার (১ মার্চ) এঘটনার রাত না পোহাতেই ঐ ওসিকে বদলী করা হয়েছে কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ থানা উখিয়ায়। একই আদেশে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলী করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের সাময়িক দায়িত্বে নিয়োজিত (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়। 


তবে এই নিয়ে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি স্বরাষ্ট্র উপদেষ্টার উইথড্র করার নির্দেশ কে উপেক্ষিত করেছে বলে মনে করছেন কক্সবাজারের সচেতন মহল। বির্তকিত ওসি মঞ্জুর কাদেরকে ঘুরেফিরে কক্সবাজারের গুরুত্বপূর্ণ উখিয়া থানায় বদলি করাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষও।

  

উল্লেখ্য, চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে এর আগে এক সাংবাদিক মামলা দায়ের করেন। অভিযোগ তোলেন তাকে সংবাদ প্রকাশের জেরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেয়ার। এছাড়াও আরো বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয়।


ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ২০সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.