× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শেরপুরের নালিতাবাড়ীতে "তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।  

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.