× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় জাতীয় ভোটার দিবস উদযাপন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৫:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ (০২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ মামুনুর রশীদ। 


এ সময় উপজেলা নতুন ভোটার কার্যক্রমের সুপারভাইজার ও ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, দীঘিনালা থানা প্রতিনিধি এসাই প্রানতোষ, সুশীল সমাজের প্রতিনিধি আনন্দ মোহন চাকমা,সাংবাদিক সোহেল রানা, দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব জামালুল হাসান জামিল, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনুপ চন্দ্র দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারুফ খাঁন প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, ‘ভোট মানুষের নাগরিক অধিকার। দেশের নানান প্রেক্ষাপটের দেশের জনগণ ভোট প্রয়োগ থেকে বিরত থেকেছে। সামনের দিনগুলোতে যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে দিকে সরকারকে কাজ করতে হবে।’এ ছাড়াও নতুন ভোটার হালনাগাদ ও সংশোধন প্রক্রিয়া  সহজীকরণ করতে হবে।’


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ‘ভোট প্রদান করা নাগরিকের মৌলিক অধিকার৷ আইনশৃংখলা ও শিক্ষকবৃন্দ সকলের প্রচেষ্ঠায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে নির্বাচনী দায়িত্বপালন করতে হবে। মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস।’ 


এ সময় নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে জরিত স্ব-স্ব প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে আরো সহনশীল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ নির্দ্দেশনা দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.