× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৫:৩০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এ ¯েøাগানকে সামনে রেখে আজ ২ মার্চ রবিবার সকাল ১১টায় ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাট্য র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলার আমীর মোঃ মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমূখ। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.