× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৫:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে " এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভোটার দিবস  অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সভাপতি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান প্রমুখ। 

শেষে একটি র্র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.