× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামের পতেঙ্গায় ‘মব’ বানিয়ে এসআই হেনস্তা, গ্রেপ্তার আরও ১০

তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো:

০২ মার্চ ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ‘মব’ সৃষ্টি করে মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, আগের দুইজন এবং রাতে গ্রেপ্তার ১০ জন-এরাই পরিকল্পিতভাবে এসআই ইউসুফ আলীকে হেনস্তা করেছিল। তারা মূলত ছিনতাইকাজে জড়িত এবং মাদকসেবী।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে ‘মব’ সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পরে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টিকারী দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.