× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন। 

আজ (২মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা"র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা জামায়াতের আমীর মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতোনা বাংলাদেশের এই প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় "তুমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে" প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.