× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি )প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী রহমতপুর এলাকা থেকে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।

গতকাল শনিবার ১মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ ইবনে মিজানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রহমতপুর এলাকা থেকে মালিকবিহীন ৪০০ কার্টুন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেেটের আনুমানিক বাজারমুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সিগারেট পরবর্তিতে  ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যেকোন মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.