× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে আদালতে হাজিরা দেওয়ার পরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি:

০২ মার্চ ২০২৫, ১৯:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ম আদালতে হাজিরা দেওয়ার পরে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে সরকারি আইনজীবী (জিপি) শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক ছাত্র লীগের সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেওয়া শেষ হলে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান মো. আলাউদ্দিনকে আটক করা হয় এবং অন্য একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের একজন গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি এবং বাকি ৪ জনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আসামিদের আদালতে হাজিরা দিতে আসার খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্ব জেলা ছাত্র দলের নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবীতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.