× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ প্রতিপাদ্য নিয়ে মহেশখালীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ( মার্চ) সকাল ১০টার সময় মহেশখালী  উপজেলাপ্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।  পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়।

শুভ উদ্বোধন করেন,  মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ হেদায়েত উল্লাহ স্যার। উক্ত অনুষ্ঠানে, র‍্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বাবু বিমলেন্দু কিশোর পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের সচিব, জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ।

এসময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ ভোটার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে, র‍্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত  ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার  বিমলেন্দু কিশোর পাল,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের সচিব, জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন। আলোচকরা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান উপজেলা নিবার্হী অফিসার ইউএনও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.