× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার হোমনায় কিশোরকন্ঠ ও পাঠক ফোরাম এর উদ্যোগে কিশোরকন্ঠ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

বিশ্বাস বুকে এগিয়ে চলো তোমরা তো দুর্জয় স্বপ্ন যখন দ্বীনের বিজয় আসবে তো নিশ্চয় এ শ্লোগানকে ধারন করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে হোমনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল সাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী জেনারেল সেক্রেটারী ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজিম উদ্দীন মোল্লা, প্রধান আকর্ষণ ছিলেন কুমিল্লা (উত্তর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহকারী জেনারেল মাহবুব আলম মুন্সি, হোমনা উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ সাইদুল হক প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন হোমনা ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক রাফি আহমেদ সাঈদী, হোমনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরফাত সিয়াম, কামরুল ইসলাম, আর হাম উল্লাহ, জিহাদ হাসান সাব্বির, আব্দুল্লাহ, তাওহীদ, নুর উল্লাহ, এমাদ উদ্দিন সহ আরো নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫৩ জন বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.