× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

০২ মার্চ ২০২৫, ১৯:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের শরিফুল ইসলাম (৩২)।

জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দের রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.