× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে যুবককে অপহরণ করে সমকামিতার ভিডিও ধারণ, গ্রেফতার ৪

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৭ মার্চ ২০২৫, ১৯:০৫ পিএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরে কি‌শোর গ‌্যাং কর্তৃক এক যুবককে অপহরণ ক‌রে জোরপূর্বক সমকামিতার ভিডিও করার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, শুভ (১৮), নাইম (১৯), মো. জিহাদ (১৮) ও মো. কাদের (১৮) না‌মের কিশোর গ্যাংয়ের ৪জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের একটি দল ধাপ রংপুর পৌর বাজার এলাকা থেকে এক তরুণকে অপহরণ করে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয়। এরপর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে তারা।

ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা আদায় করে। মুক্তিপণের পুরো টাকা না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেন। এসময় মুক্তিপণের বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন তারা।

ভুক্তভোগী ছাড়া পাওয়ার পর দ্রুত স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহল দল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ পরিচালনা করে এবং রংপুরের জুম্মাপাড়া জলকর সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.