× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে ভারতীয় খাঁসিয়াদের আঘাতে বাংলাদেশির মৃত্যু

সাইফুল ইসলাম বাবু,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

০৭ মার্চ ২০২৫, ১৯:২৬ পিএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশী এক চোরাকারবারির স্থানীয় খাঁসিয়াদের আঘাতে মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ই মার্চ) রাত ৩:০০ ঘটিকায় ১৯ বিজিবির আওতাধীন কানাইঘাট সীমান্ত অতিক্রম করে শাহেদ মিয়া (২৫) ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 

এ সময় এক পর্যায়ে ভারতীয় খাঁসিয়া চোরাকারবারিদের সাথে দ্বন্দে লিপ্ত হওয়ার পর তাদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি বিজিবি কর্তৃক বিএসএফকে অবগত করলে বিএসএফ'র পক্ষ থেকে একজন মৃত ব্যাক্তির স্হির চিত্র বিজিবি বরাবর প্রেরণ করা হয়।

পরে নিহত শাহেদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি মৃত ব্যাক্তি শাহেদের বলে নিশ্চিত করেছেন। নিহত শাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার পুত্র। 

এ দিকে জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পক্ষ থেকে আরো জানানো হয়, মৃত শাহেদ মিয়ার মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্হা বিজিবির পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে বিএসএফ কর্তৃক হত্যার সাথে জড়ীত ভারতীয় খাঁশিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে নিশ্চিত হওয়া গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.