× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে বত্রিশ কেজি ভারতীয় গাঁজা জব্দ; আটক ০

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৭ মার্চ ২০২৫, ২০:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার উত্তর আধারমানিক সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমান ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ)  দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন আধারমানিক বিওপিতে কর্মরত সুবেদার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল কর্তৃক উত্তর আধারমানিক এলাকা থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকায় যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.