× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে আটক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি।

০৭ মার্চ ২০২৫, ২৩:২৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ক্যাম্পটিলা নামক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক। 

জখম হওয়া বাবা- মা, আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০) একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্থ হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন।

আহতদের  চিৎকার আর্তনাদে  প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, প্রাথমিকভাবে নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সাথে আবুল কালামের দ্ব›দ্ব তার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। তদন্তের পর অসল ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.