× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

০৯ মার্চ ২০২৫, ১৪:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (০৯মার্চ) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে পৌর শহরের গোবিন্দনগর ছয়আনী পাড়া নদীর পানিতে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ বেলা বারোটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় ।

তিনি বলেন, নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে, এ বিষয়ে খোঁজ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.