× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৭:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ধর্ষন ও নারী নিপীড়ন বন্ধে কঠোর ব্যবস্থা নাও,আছিয়াসহ সকল নারী ধর্ষন-হত্যা ও নিপীড়নের দ্রুত বিচার সম্পন্ন কর,সব সন্ত্রাস বন্ধ কর ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন কর, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ কর এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড-ম্যাপ ঘোষনার দাবীতে পটুয়াখালীতে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ মার্চ) সকালে কলেজ রোডস্থ জাতীয় মহিলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বনানী মোড়, কাঠপট্টি মোড়, পুরান বাজার, লঞ্চঘাট, শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মোড় সড়কে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উক্ত দাবী বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা বাসদ'র সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক শমির কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক সুভাষ নাগ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.