× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের সম্মানে কিশোরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার (১৯ মার্চ) শহরের অভিজাত একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. রমজান আলী।

জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান, দৈনিক যুগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ব্যুরো চীফ এটিএম নিজাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.