× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেইনট্রি গাছে ঝুলছিল মা ছেলের মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া  অবস্থায়  মা, ছেলের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। আজ (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড়  ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ  উদ্ধার করা হয়।

নিহতরা হলেন,আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)।তারা ওই এলাকার মুদি দোকানী হানিফ  মাঝির স্ত্রী  ও ছেলে। 

হানিফ মাঝি বলেন,একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন।তাদের দাবি  আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। একারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে একারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে। 

নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম  ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.