× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুতুপালং এ জমি সংক্রান্ত বিরোধে নিহত ৩ চাচাতো ভাই-বোন, পরিস্থিতি থমথমে

কক্সবাজার প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১২:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে । নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।

আজ (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

তিনি বলেন, তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়। তবে এবিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আমরা এবিষয়ে কাজ করছি পরে বিস্তারিত জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.