× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে বাস - পিকআপের সংঘর্ষে নিহত ১

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৪:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস- পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে ৷ আজ (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে ৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷ 

জানা যায়, কটিয়াদী মঠখোলা সড়কে ভোররাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ পরে একজন লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ পরে খবর পেয়ে নিহতের পারিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেছে। 

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.