মাদারীপুরের ডাসার উপজেলা ঢাকা-বরিশাল সড়কের পাশে খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে ওঠা দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও গুড়িয়ে, দিয়েছে,উপজেলা প্রশাসন।
আজ রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলকায় এ অভিযান পরিচালনা করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।এছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ,ফায়ার ব্রিগেড অংশ নেয়।
অভিযানসূত্রে জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার আংশিক গোপালপুর এলাকা থেকে সানমান্দি পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবৈধভাবে খাল পাড় দখল আর দূষণে বন্ধ হয়ে যায়।খাল পাড়ে গড়ে ওঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর অংশ হিসেবে ডসার উপজেলার আংশিক পুনরুদ্ধারের হচ্ছে অভিযানের কাজে নামে উপজেলা প্রশাসন। এসময় একই এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায়ও অভিযান পরিচালনা করে, গুড়িয়ে দেওয়া হয়।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন,মাদারীপুরের ডাসারে বরিশাল খালের অংশে দখল ভরাট করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের নোটিশ দেওয়া হলেও সরিয়ে নেননি। সে কারণে রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে খালটি অবৈধ দখলমুক্ত করা হয়। এছাড়াও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একাধিক চুল্লীসহ অবৈধ কারখানাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।