× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের ছুটি শেষে তামাবিল স্থলবন্দর খুলছে আগামীকাল

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৯:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদুল ফিতরের টানা ১২ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি। জানা যায়, আগামীকাল সোমবার থেকে আমদানী-রপ্তানি চালু হবে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানী বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। যদিও সরকারী ছুটির অংশ হিসেবে রোববার থেকে দেশের সকল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে সিলেটের  তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু হবে সোমবার থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.