× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে টুপি-পাঞ্জাবীকে ইহুদিদের সাথে তুলনা, আলেমদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারে আব্দুল মাফিক চৌধুরী নামে একব্যক্তির বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় পোষাক পাঞ্জাবী-টুপি পড়াকে ইহুদিদের সাথে তোলনা করার প্রতিবাদে মত-পথ ভুলে ক্ষোভে ফুঁসে উঠছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মাফিক মিয়া সহ অভিযুক্তদের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে আইনি প্রদক্ষেপ নিতে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে পবিত্র ধর্ম ইসলাম ও সুন্নাহ্ বিরোধী বক্তব্যের প্রতিবাদে সর্বদলীয় আলেম সমাজকে নিয়ে গঠন করা হয়েছে ইসলামী সংগ্রাম পরিষদ।

আজ (৬ এপ্রিল) দূপুরে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ এর আহবায়ক ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল ও সদস্য সচিব এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু এর নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের কাছে এ বিষয়ে স্মারক লিপি দিয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসক এর সাথে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের দেয়া স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর প্রতিষ্ঠিত সুন্নাত টুপি ও পাঞ্জাবিকে ইহুদীদের সাথে তুলনা করে ভ্রান্ত বক্তব্য উপস্থাপনা করেন মাওফিক চৌধুরী। যা ফেইসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে খুব দ্রæত ছড়িয়ে পরে। রাসূল (স:) এর প্রতিষ্ঠিত সুন্নাতকে অবমাননা যা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়। পাশাপাশি বিগত প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঐকমত্য তথা ইজমা’র বিরুদ্ধে অবস্থান নিয়ে সৌদির সাথে মিল রেখে এ বছরও রোযা ও ঈদ উদযাপন করেন। যা সম্পূর্ণ ইসলামি শারী’আতের বিপরীত ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। এছাড়াও ঈদের দিন থেকে ওই ঘটনাকে কেন্দ্র জেলার ধর্মপ্রান মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেলার সব মত-পথের আমেরা এক টেবিলে বসে নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গঠন করেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ।

এ বিষয়ে সর্বদলীয় ইসলামী সংগ্রাম কমিটির আহবায়ক মাওলানা আহমেদ বিলাল জানান, আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি এবং ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবো আমরা।

এসময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম কমিটি যুগ্ম আহবায়ক, মুফতি হাবিবুর রহমান, মাও. বশির আহমদ, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, সদস্য সচিব হাফিজ মাও আলাউর রহমান টিপু, মাও. এহসানুল হক যাকারিয়া, শেখ মুহাম্মাদ শাহ্ আলম, হাসান আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, শাহ মিসবাহ, মাও. মুজাহিদুল ইসলাম ফারুকী সদস্য, আলী রাব্বি রতন, হাফিজ নূর উদ্দিন জসিম, মোঃ আব্দুল মুনিব ইমন, মাওলানা আঃ বারী খোবায়েব, জাকারিয়া হোসাইন ইমন, শাহ উসমান জাকি, হাফিয সাদ বিন জামিল। উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, মুফাত মাও শামছুল ইসলাম, মুফতি শামসুজ্জোহা, মাও, নূরে আলম হামিদী, অধ্যক্ষ মাও. মো. আব্দুস সবুর, হাফিয মাও, জামিল আহমদ আনসারী, মাও. শফিকুর রহমান, মাও. মহিবুর রহমান, মাও. শামসুল ইসলাম, মাও. শেখ আব্দুল হক, মাও. আব্দুল আলিম, সৈয়দ ইউনুস আলী, মাও, কামরুজ্জামান, মাও. সৈয়দ মুহিত উদ্দিন, মাও, জুনায়েদ আহমদ, হাফিয শামীম আহমদ, মাও. আজমান আলী, হাফেজ আসাদ আহমদ চৌধুরী, সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, কাজী মো. আব্দুর রহিম মজুমদার, হাফেজ মাও. এনামুল হক, মাও. ফখরুল ইসলাম, মাও. সাদ আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক ও সাবেক পৌর কাউন্সিলর আয়াছ আহমদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.