× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় এতিম ও অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৯:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আমরা ডিমলাবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে ৫০ জন এতিম ও অসহায় শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।গত রবিবার নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরি তুহিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী।জিবরান আজিম সিয়ামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুবনেতা আলমগীর কবির,ছাত্র নেতা হালিমুল হোসেন রাসেল,শাকিল প্রধান,জুয়েল ইসলাম,আমরা ডিমলাবাসী ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সাহেদ খান বাবু,আহমেদ শাহরিয়ার,সুজন ইসলাম,দ্বীপ চৌধুরী,অলি আল মাহমুদ মুগ্ধ প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.