× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ(৬ এপ্রিল) দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমেদ জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.