ছবিঃ সংগৃহীত।
মৌলভীবাজার জেলা বারের তরুণ আইনজীবী এডভোকেট সুজন মিয়া (৩৫) দুর্বীত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় শান্ত শহর মৌলভীবাজারে আতঙ্ক বিরাজ করছে। ক্ষোভে ফুঁসছেন আইনজীবীরা। সুজন খুনের ঘটনায় সোমবার বারের আইনজীবীরা কর্মবিরতী ও মানবন্ধন সহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে মৌলভীবাজার শহরের পৌরসভার উত্তর গেটের ফুসকার দোকানের সামনে লোহমর্ষক এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া শহরতলীর মোস্তফাপুর ইউনিয়নের খিদুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম এর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে সুজন মিয়া পৌরসভা গেটের ফুসকা দোকানের সামনে বসে দুই বন্ধুর সাথে কথা বলছিলেন। এমন সময়ে আকষ্মিক কয়েক কিশোর ছুৃরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালের জরুরী বিভাগের সামনে নিহত সুজনের পরিবার ও স্বজনদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, নিহত সুজনের সহকর্মী, আইনজীবী নেতা এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
জেলা বার সূত্রে জানা যায়, সুজন মিয়া ২০১৯ সালের ২৭ জানুয়ারি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন। সেই থেকে তরুণ আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।
জেলা আইনজীবী সমিতির আহবায়ক কমিটির সদস্য ও প্রশাসনিক দ্বায়িত্বে থাকা এডভোকেট বকসী জুবায়ের আহমদ (পিপি) বলেন, এ ঘটনার তদন্ত সহ সুষ্টু বিচার চেয়ে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। কী কারণে এই হত্যাকাণ্ড হতে পারে এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ধারণা হয়তো কোন মামলা সংক্রান্ত কারণ থাকতে পারে, তবে এটা তদন্তের বিষয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। মরদেহ ময়না তদন্ত চলছে। তবে কী কারণে এই ঘটনা তা এখনো বলা যাচ্ছেনা।
জেলা বারের আইনজীবী এডভোকেট ইমরান লস্কর জানিয়েছেন সুজন মিয়ার জানাযার নামাজ সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।
এদিকে মৌলভীবাজার পৌরসভার সামনে যে ফুসকার দোকনে আইনজীবী সুজন খুন হয়েছেন সোমবার দুপুর দেড়টার দিকে সেই দোকান সহ আশপাশের ফুসকার দোকানগুলো গুড়িয়ে দিয়েছেন বিক্ষোব্ধ জনতা। গুঞ্জন রয়েছে এতোদিন এসব ফুসকার দোকান ঘিরেই সক্রিয় ছিলো কিশোর গ্যাং সহ উসৃঙ্খল কিশোরদের আড্ডা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
