× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আটক

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৫, ১৬:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী।

রবিবার রাত ৯:৩০ সময় ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রাম থেকে লম্পট পিতা মোস্তফা মোল্লাকে (৫০) আটক করে পুলিশ। এ ঘটনায় মেয়ের মামা বাবুল কবিরাজ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 
বর্তমানে ধর্ষণের শিকার মেয়ে সাথী আক্তার (১৭) ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, এলাকাবাসীর সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা থেকে মোস্তফা মোল্লা নামের এক পিতাকে আটক করি এবং তার মেয়ে (সাথী আক্তার) কে পুলিশের হেফাজেতে নিয়ে আসি। কন্যার ভাষ্যমতে গত দুই বছর যাবত লম্পট পিতা তাকে ধর্ষণ করে আসছে। প্রাথমিক ভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ সন্ধ্যায় এলাকাবাসীর কাছে ঐ কন্যা বিস্তারিত সকল ঘটনা বলে দেয়। যার কারণে গ্রামবাসী ওই পিতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এঘটনা কন্যার মামা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আজ (সোমবার) সকালে ওই মেয়ের মেডিক্যাল পরিক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ। 

এলাকা ও গ্রামবাসীর প্রদত্ত তথ্য মতে জানা যায়, মোস্তফা মাতুব্বর তার কন্যা ও অন্ধ স্ত্রী গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করতো। খুবই গরীব পরিবার। মোস্তফা শশুর বাড়িতে একটি ঘর তুলে এক ঘরে সবাই বসবাস করতো। বিভিন্ন জায়গায় একসাথে থাকতো। মনে হয় মোস্তফা মোল্লা কিছুটা অস্বাভাবিক লোক। তবে এই ঘটনা উপযুক্ত শাস্তি দাবি করছেন গ্রামবাসী। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.