× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা হত্যার প্রতিবাদে গর্জে উঠলো সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি ।

০৭ এপ্রিল ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

আজ দুপুরে রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের ফটকজুড়ে এক ভিন্ন চিত্র। হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে ক্ষোভ আর চোখে প্রতিবাদের আগুন—গাজায় চলমান বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে রাস্তায় নেমে আসে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানবতার পক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা চলছে, তা এককথায় গণহত্যা। আমরা চুপ থাকতে পারি না। নিরীহ শিশুদের আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে যাওয়া স্বপ্ন—এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন, “গাজা’র রক্ত বৃথা যাবে না”, “প্যালেস্টাইনের পাশে আমরা” তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে, মানবতার পক্ষে তরুণ সমাজ আজও জাগ্রত।


সরকারি বাঙলা কলেজের এই প্রতিবাদ কর্মসূচি শুধুই একটি মিছিল নয়, এটি এক উদাত্ত আহ্বান—নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর, ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.