গাজার উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিক্ষোভ মিছিলের নগরীতে পরিনত ময়মনসিংহ। ময়মনসিংহের ১৩ উপজেলাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে ছাত্র সমাজের ব্যানারে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। গাজার সাধরণ নিরীহ নারী, শিশুদের কে জঘন্য উপায়ে নির্বিচারে হত্যার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।
পরে এক সক্ষিপ্ত সমাবেশে বিশ্ব মোড়লদের কে এই যুদ্ধ বন্ধের আহবান জানানোসহ গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষনার দাবি করে বক্তারা। যোহর নামাজ বাদ নগরীর মসজিদ থেকে জামায়াতে ইসলামী, ইত্তেফাকুল ওলামাসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে।
ভালুকায় বিক্ষোভ মিছিল শেষে ইসরাইলি পণ্যের সাইনবোর্ড অপসারন করেন বিক্ষোভকারীরা।