কক্সবাজার চকরিয়া বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭'ই এপ্রিল), ২৫ইং সকাল ১১ঘটিকাস সময় জনতা শপিং সেন্টারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সায়েদ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন হেলালী।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্র প্রতিনিধি জিহান,সাঈদী,ইব্রাহিম ফারুক ছিদ্দিকিসহ অসংখ্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুসলিম তৌহিদী জনতা। এসময় বক্তারা বলেন,আজকে আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে না দাঁড়ায় তাহলে এ ইহূদী-নাসারারা এক এক করে ভূখন্ড থেকে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস করে ফেলবে।তবে মনে রাখতে হবে খুব শীঘ্রই ইমাম মাহাদী আসবে এবং ইহূদী-নাসারার নিশ্চিহ্ন হবে।
এ আন্দোলন থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই,আপনারা ইসরায়েলের সকল পণ্য বর্জন করুন।আমাদের মুসলিম ভাই বোনদের ওপর এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আরও বলতে চাই,ও আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করো,ফিলিস্তিনি মুসলিমের ওপর রহম করো, জাতিসংঘ ও মানবিক সংগঠনগুলোর মনের মধ্যে হেদায়েত দান করো।আর তা নাহলে ইহূদীদের ধ্বংস করো। বিক্ষোভ সমাবেশের প্রারম্ভে জনতা শপিং সেন্টার মোড় থেকে থানা রাস্তা মাথা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।