× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কক্সবাজার জুড়ে বিক্ষোভ

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার:(কক্সবাজার) প্রতিনিধি।

০৭ এপ্রিল ২০২৫, ১৯:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘ইসরায়েলের কালো হাত, ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, এক হও, লড়াই করো-লড়াই করো’ শ্লোগানে শ্লোগানে প্রতিবাদে মুখর কক্সবাজারের রাজপথ। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে কক্সবাজার শহর জুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

আজ (৭ এপ্রিল) বেলা ১১ টার পর কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরি) মাঠে থেকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সড়ক ও পৌরসভার সামনে অবস্থান নিয়ে ইসরায়েল গণহত্যা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা ও মুক্তিকামী মানুষ।
 
দখলদার ইসরায়েলের ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্র-জনতার বিক্ষোভ প্রতিবাদ।  

এছাড়াও ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে সকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.