গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসলমানরা। আজ (৭ এপ্রিল) বিকেলে উপজেলা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সালথা সদর বাজার প্রদক্ষিণ করে লাভ চত্ত্বরেএসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদ মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।
আমাদের সরকারকে জানাব শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন।
সালথার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম সাইখুল হাদিস আল্লামা আকরাম আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসরামীর সালথা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মসজিসেলর সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন প্রমুখ