× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদসহ মোঃ রিপন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৭ এপ্রিল) সকালে  রামগড় থানাধীন পৌরসভাস্থ দারোগা পাড়া এলাকায় ১০ লিটার চোলাইমদ সহ তাকে  গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ রিপন  রামগড় পৌরসভার ডেবারপাড়া এলাকার মোঃ কেপায়েত উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) মো.আব্দুল মান্নান মিয়ার ও এএসআই (নি.) মোঃমনিরুল ইসলাম,মোঃআব্দুল আলীম সহ এর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ড দারোগাপাড়া নাসির উদ্দিন রানা এর ভাঙ্গারী দোকানের সামনের  রাস্তার উপর হতে ১০ লিটার চোলাই মদ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ  মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ   আদালতে সোপর্দ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.