× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে বিক্ষোভ

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

০৭ এপ্রিল ২০২৫, ২০:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর হামলা ও গণ হত্যার প্রতিবাদে  বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোয়াইনঘাট উপজেলা। মুসলিম তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ এপ্রিল) বাদ জোহর মডেল মসজিদ রাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয় উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাস্টার আবুল হোসেনের নেতৃত্ব। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্হিত ছিলেন নায়বে আমীর ডাঃ আব্দুননূর, মাওঃ নেছার আহমদ,ফয়েজ আহমূ,সহ-সেক্রেটারী মিছবাহ উদ্দিন  প্রমূখ।


একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উম্মুক্তমঞ্চে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল  করেছেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তাওহিদী জনতা। সভায় শুরুতে কোরআান তেলাওয়াত করেন ফজলুর রহমান নাবিল।মাওঃ মামুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ আবুবকর,মাওঃ সুলতান মাহমুদ,,এহসান উল্ল্যাহ, আঃ মন্নান,মুফতি ফজলুলহক প্রমুখ। উপস্হিত ছিলেন মাওঃ গোলাম আম্বিয়া  কয়েস,মাওঃ বদরুজ্জামান, মাওঃ বিলাল উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তরা ইসরাইলের বর্বর হত্যকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তাদের পণ্যবর্জন,বিশ্ব মসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।পরে উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়।

একই দিনে উপজেলার বিভিন্ন  এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ করেন তাওহিদী জনতা।এছাড়া গোয়াইনঘাট বিয়াম ল্যাবরোটারী স্কুলের শিক্ষার্থীরা সকাল ১০ টায় বিদ্যালয়প্রাঙ্গনে বিক্ষোভ ও দোয়া মাহফিল করে এবং বাদ আছর উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের স্হানীয় হাদারপার বাজারে মুসলিম জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.