× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিচয়হীন দুই নবজাতকের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেলে

এম এ কালাম ময়মনসিংহ

০৭ এপ্রিল ২০২৫, ২০:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে ( মমেক) পরিচয়হীন অবস্থায় তিন নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর ঈদের পরে মারা গেছে একজন। বর্তমানে আরও দুটি পরিচয়হীন নবজাতক চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, নবজাতকগুলো হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানান, ৭ মার্চ হাসপাতালের টয়লেটে পড়ে ছিল একটি নবজাতক। একজন কর্মচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই নবজাতকটি পাওয়া যাওয়ার কিছুদিন আগে আরও দুটি নবজাতক পাওয়া যায়। তাদের মধ্যে ইতোমধ্যে একটি নবজাতক মারা গেছে। অবৈধ মেলামেশায় সন্তান জন্মের পর হাসপাতালে ফেলে চলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদুল ফিতরের আগেও তিনটি নবজাতক সুস্থ ছিল। কিন্তু ঈদের পর একজনের মৃত্যু হয়। দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে। এই নবজাতকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সন্তানহীন সচ্ছল পরিবারদের হাতে তুলে দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এই মুহূর্তে পরিচয়হীন কয়জন নবজাতক হাসপাতালে আছে, তা আমার মনে নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.