× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লায়ন কুড়িগ্রাম প্রতিনিধি।

০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৯ পিএম

ছবিঃসংগৃহীত।

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন প্রমুখ। অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়। সেমিনারে অংশ নিয়ে  শিক্ষার্থীরা বাংলাদেশে সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে কিভাবে সেনাবাহিতে প্রবেশ করা যায় তা জানতে পেরে খুশি শিক্ষার্থীরা।                                

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.