× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণ, থানায় অভিযোগ

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।

১০ এপ্রিল ২০২৫, ১৫:৫২ পিএম । আপডেটঃ ১০ এপ্রিল ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের ভৈরবে  সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা করা হয়। গতকাল বুধবার  রাতে ঘটনাটি ঘটে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার  মাথা বালুচর   এলাকায় একটি বাড়ীতে। এঘটনায় আজ বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা করে। পুলিশ শিশুটিকে বুধবার রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে। 

শিশুটির মা অভিযোগে জানান, আমি স্থানীয় একটি রাবার কারখানায় কাজ করি। গতকাল বুধবার দুপুরে আমি কাজে যায়। রাত সাড়ে ৭ টার দিকে প্রতিবেশীরা আমাকে মোবাইলে জানায় আমার মেয়ে শিশুকে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে আমি তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে ঘটনাটি অবহিত করি। খবর পেয়ে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরব্যত চিকিৎসক উন্নত  চিকিৎসার জন্য  তৎক্ষনাত কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  খন্দকার ফূয়াদ রুহানি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ  তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ পাঠায়। এবিষয়ে তার মা বাদী হয়ে একটি মামলা করেছে। তবে ধর্ষকারীকে এখন সনাক্ত করা যায়নি। পুলিশ অপরাধীকে সনাক্ত করতে কাজ করছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.