× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে গাছের চাপায় পড়ে আনাস রহমান (১১ ) নামে এক শিশু নিহত হয়েছেন । আজ (১০ এপ্রিল ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আনাস রহমান সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামের আরিফুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, আরিফুর রহমান একটি আম গাছ বিক্রি করেন। সেই আম গাছটি ১০ এপ্রিল বৃহস্পতিবার কাটতে আসেন ক্রেতা। দুপুরের দিকে গাছটি কাটা শেষ হলে মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে আসেন আনাস রহমান। এসময় গাছের নিচে চাপা পড়ে আনাস এবং ঘটনাস্থলেই মারা যায় সে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহিনুর ইসলাম তালুকদার জানান, বাচ্চাটির  পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.