× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেলদুয়ারে সাবেক ব্যাংক ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামিন ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ.কে.এম আলমাস (৫০) নামের ওই সাবেক ব্যাংক কর্মকর্তা টুকনিখোলা গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভাবে বিপর্যস্ত আলমাসের লাশ সকালে নিজ বাড়ীর ওঠানে জাম্বুরা গাছে ঝুলছিল। লাশটি পথচারীদের নজরে এলে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান বলেন, গাছে ঝুলন্ত অবস্থাল লাশ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.