পহেলা বৈশাখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বলেও জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।
তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়। আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতেই ছিল। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাদৃশ্য ফ্যাসিস্ট মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছে, শেখ হাসিনার মুখাকৃতি নয়।
চিত্রশিল্পী মানবেন্দ্র বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
দুই থেকে তিনদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশে করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সে। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানায় মানবেন্দ্র।
জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ছিল আধাপাকা টিনের ঘর। সেখানো মানবেন্দ্রের শিল্প কর্মের যাবতীয় সরঞ্জামাদি ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ান হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোছঃ ইয়াসমিন খাতুন।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিল্পীর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
উল্লেখ্য, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।