× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৫:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কামারপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে। রোববার বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।

মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ী মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত তার ছোট ভাই শফিউল আজম পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা ওই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন।

মাসুদা বেগম বলেন, এ অবস্থায় আমি ভূমিহীন হিসেবে জায়গাটি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। কিন্তু গত ১৬ এপ্রিল আমার ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদনের বিষয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর দিয়ে লিজ নেয়ার জন্য আমি যে আবেদন করেছিলাম সেটি বাতিলের জন্য আরেকটি আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয় রাশেদ। তার বিরুদ্ধে অবৈধ সুদ ব্যবসার অভিযোগও রয়েছে। সে শহরের একজন কুখ্যাত সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার শ্বশুর শহর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল। তার প্রভাবেই সে অবাধে নানা অপকর্ম করতো। ভুক্তভোগী মাসুদা বেগম ভাগনে রাশেদের এমন প্রতারণার জন্য প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেন। তবে মাহফুজার রহমান রাশেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.