× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে জাল নোটসহ ইউপি সদস্য ও তার ৩ সহযোগী আটক

স্টাফ রিপোর্টার(কক্সবাজার) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু'র মরিচ্যা চেক পোস্টে অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৯ হাজার টাকার জাল নোটসহ কাউয়ারকোপ ইউনিয়নের বর্তমান মেম্বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। 

গত শনিবার (১৯ এপ্রিল) রাত ১০ এটার দিকে রামু থানাধীন মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত'রা হলেন রামুর কাউয়াখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত গোলাম কাদের এর ছেলে ঐ ওয়ার্ডের বতর্মান ইউপি সদস্য মোহাম্মদ হাসান (৩১), মোহাম্মদ শফি এর ছেলে মোঃ কাজল (২৪), মৃত আনু মিয়ার ছেলে 
মোঃ এহসানুল হক (৩২) (চালক)।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, 'আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জাল টাকার সঙ্গে আরো কারা কারা জড়িত তদন্ত করে বের করে আনা হবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.