× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশে চামড়া তুলে নেয়ার হুমকি

এম এ কালাম, ময়মনসিংহ

২০ এপ্রিল ২০২৫, ১৫:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসমাবেশে যোগ দেয় শিক্ষার্থীরা।

আজ (২০ এপ্রিল) সকাল ১১ টা থেকে শিক্ষার্থীরা দলে দলে জড়ো হতে থাকে। দুপুর ১২ টায় শুরু হয় মহাসমাবেশ। মহাসমাবেশে ক্রাফ্টদের চামড়া তুলে নিব আমরাসহ ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষনা দেন বক্তারা।

বক্তারা বলেন, ৮ বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়েছেন। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করা হয় সমাবেশে। সমাবেশে  দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ পরিক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়। আজকের মহাসমাবেশ মূলত মানুষকে জানান দেয়া। সাধারন মানুষ যেন জানে আমরা ৬ দফা যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করছি। সরকার আমাদের দাবী না মানলে আমাদের শান্তিপূর্ন আন্দোলন যে কোন সময় সহিংস আন্দোলনে রূপ নেবে। 


মহাসমাবেশটি কারিগরি ছাত্র আন্দোলন ময়মনসিংহের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১ টার দিকে মহাসমাবেশ শেষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.