× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমুদ্র সৈকতে এগারো বছরের শিশু পর্যটক'কে ইভটিজিং,গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এগারো বছরের শিশু পর্যটক'কে কুরুচিপূর্ণ আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় তারই বড়ভাই ও বোন'কে মারধর করে কয়েকজন বকাটে যুবক। এ ঘটনার খরব পাওয়ার পরপরই তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিমের অভিযানে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত'রা হলেন চট্টগ্রাম রাউজানের কদলপুর এলাকার জাবের মিয়ার ছেলে জুয়েল (২০), আবুল কালামের ছেলে জাহেদ (২২), মো: হানিফের ছেলে সামি(২৩), নিপুনের ছেলে জয়নাল (২৪)। তারা সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ রাউজান, নোয়াপাড়া ডিগ্রী কলেজ রাউজান ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী বলে জানা যায়। 

ইভটিজিংয়ের শিকার ঐ শিশুর বড় ভাই আরদিন সরকার জানান, আমরা সবাই একসাথে সীবিচে ছিলাম। হটাৎ আমার ছোট্ট বোনকে এক ছেলে বাজে ভাবে ইঙ্গিত করে এবং আজেবাজে কুপ্রস্তাব দেন। তাকে শারীরিক ভাবে উক্ত্যক্ত করার চেষ্টাও করে। তখন আমার বোন আমাকে বললে আমি তাদের কাছে জানতে চাই কেন এমন করছে। তারা তখন কিছু না বলেই আমাকে মারধর করেছে। পরে স্থানীয় ও ট্যুরিস্ট পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।

এ-নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ জানান, ১১ বছরের একজন ছোট্ট শিশুকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় ইভটিজিং করলে শিশুটির বড় ভাই তাতে প্রতিবাদ করে। উক্ত চারজন এই শিশুটির বড় ভাইকে সকলের সামনে বেদম মারধর করে। ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণাৎ খবর পেয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে রয়েছে। সমুদ্র সৈকত এলাকায় ইভটিজিং, ছিনতাই, মারামারি করে কেউ পার পাবে না বলে হুশিয়ারী দেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.