× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার, আটক -১

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৬:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর ফুলগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি অবৈধ চকলেট উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম জহির আলম রাহিম (২৫)। সে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের বাসিন্দা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রাম থেকে এসব মালামালসহ তাকে আটক করে।  

ফুলগাজী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আমীর হোসেন জানান, শনিবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামের নুরুন্নবীর বসতঘর তল্লাশি করে ৬টি বড় কার্টুন ভর্তি ভারতীয় তৈরি বিপুল পরিমাণ কিটকেট চকলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির আলম রাহিম পালাতে চাইলে পুলিশ তাকে আটক করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ভারতীয় তৈরি কিটকেট চকলেটসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব মালামাল সে বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে নিয়ে এসে ঘরে স্টক করছেন বলে পুলিশের নিকট স্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে। রোববার (২০ এপ্রিল) আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.