চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন খাগরিয়া ইউনিয়ন বিএনপি।
১৯ এপ্রিল (শনিবার) বাদে আছর রসুলপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এসময় বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ্সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। এসময় বিএনপি'র নেতৃবৃন্দরা বলেন, বিএনপি যেকোনো দুর্যোগে এদেশের জনগনের পাশে থাকা দল।
আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করেছেন। তারা আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশ ও দেশের মানুষের যেকোনো বিপদে যেন বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসে। তারই নির্দেশনায় আমরা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি।