× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্দোলনে নিহত ঝালকাঠির ১০ পরিবারকে আর্থিক সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৬:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের  পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাড়াতে হবে আমাদের সবাইকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.