× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেকুয়ায় খুন-ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের পেকুয়ায় খুনসহ ডাকাতি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ অন্তত ৭টি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুহাম্মদ ইউনুস ওরফে বাইট্টা ইউনুস (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা এলাকার মৃত বশির আহমদের ছেলে। পেকুয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিলহাসুরা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধৃত ইউনুস আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে খুনসহ ডাকাতি, ডাকাতি, অস্ত্রসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এসআই পল্লব ঘোষ ও এসআই সুনয়ন এর নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.